নিজস্ব প্রতিবেদক: বাহরাইনে ইরানের মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এসএম তারেক আলীর মরদেহ দেশে পৌঁছেছে।
৩ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার পৌঁছানোর পর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


এর আগে বৃহস্পতিবার মানামায় তারেক আলীর জানাজায় অংশ নেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার। তিনি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে তারেক আলীর মরদেহ সৌদি আরবের দাম্মাম হয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, গত ২ মার্চ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তারেক আলী নিহত হন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available