নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে এ খেলায় লাল ও সবুজ দলে ভাগ হয়ে মুখোমুখি হন সাবেক ফুটবলাররা। তাদের ম্যাচ দেখতে কন্যা জাইমা রহমানকে নিয়ে সেখানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।


এ সময় প্রথমে তারেক রহমান জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন। লাল দল ও সবুজ দলের ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন। তারপর ডাগআউটে বসে তিনি খেলা উপভোগ করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত হন খেলোয়াড়রা।

‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে সকালে যুব দল ও নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। আর বিকালে মাঠে নামেন সাবেক তারকা ফুটবলাররা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও লাল দলের হয়ে মাঠে নামেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available