• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৮:৪৬:২৩ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

খিলগাঁও কলোনী স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:২১:৪২

খিলগাঁও কলোনী স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: রাজধানীর সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান খিলগাঁও কলোনী স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং “এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম”এর আওতায় দিনব্যাপী “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি”অনুষ্ঠিত হয়েছে।

১২ জুন শুক্রবার সকালে "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এই প্রদর্শন অনুষ্ঠিত হয়।

মতিঝিল থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোশতাক আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খিলগাঁও কলোনী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মো. শাহাদাত হোসেন সরকার (সুমন), অত্র প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম।

এ সময় মো. শাহাদাত হোসেন সরকার (সুমন) তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী ও সময়োপযোগী করে গড়ে তুলতে বর্তমান সরকার নতুন এ উদ্যোগ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার খায়রুল ইসলাম, থানা অ্যাকাডেমিক সুপারভাইজার ফারহ্ দিবা চৌধুরী। খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফসহ আরও অনেকে।

প্রদর্শনে অংশগ্রহণকারী ২১টি শিক্ষা প্রতিষ্ঠান নিজেদের প্রজেক্ট বিচারকদের সামনে প্রদর্শন করেন। পরে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম’-এর আওতায় দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ‘স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং ফর সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস অ্যান্ড টিচার্স’ কর্মসূচি। এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলা ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনজন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক নিয়ে একটি দল গঠন করে উপজেলা পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে অংশ নেন।

স্টার্টআপ বিভাগে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন ব্যাবসায়িক বা সেবাধর্মী ধারণা উপস্থাপন করেন। বিজ্ঞান প্রকল্প বিভাগে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন তত্ত্ব ও সূত্রের ব্যাবহারিক প্রয়োগভিত্তিক মডেল প্রদর্শন করা হয়। অন্যদিকে ইনোভেশন আইডিয়া বিভাগে মানুষের জীবনকে সহজ ও কার্যকর করতে বাস্তবসম্মত নতুন উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪




Follow Us