নিজস্ব প্রতিবেদক: মানবপাচার মামলায় গ্রেফতার সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৪ মার্চ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


ডিবি সূত্রে জানা গেছে, মানবপাচারের একটি সুনির্দিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণেই রিমান্ডের আবেদন করা হয়।

উল্লেখ্য, মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালের এক-এগারো এর সময় আলোচনায় আসেন। সে সময় সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে তার ভূমিকার কথা বিভিন্ন মহলে আলোচিত হয়। এছাড়া শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা এবং গ্রেফতারের ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
এছাড়া ওই সময় ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়েও তার নাম আলোচনায় আসে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available