নিজস্ব প্রতিবেদক: সরকারের উপদেষ্টাদের দফতর পুনর্বণ্টনের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
১২ মার্চ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তিনি এখন থেকে এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।


নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ডা. জাহেদ উর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব যুক্ত হওয়ায় তিনি সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ডা. জাহেদ উর রহমানকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালনকালে সম্প্রতি তার ওপর নতুন করে এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available