• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৪:১৬ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৭:৫৮

নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

Ad
Ad

এ সময় উপিস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। 

Ad

এর আগে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে আইজিপি হিসেবে নিয়োগ দিয়ে গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা)।

জানা যায়, মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় তাকে।
 
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারিতে ডিআইজি হিসেবে পদোন্নতি পান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
রাজশাহীতে দিনদুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৩২





মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভা
মেঘনা উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির সভা
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩০:০০


দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন
দুই প্রতিমন্ত্রীর দফতর বণ্টন
২৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৮:১৫


Follow Us