• ঢাকা
  • |
  • শনিবার ৬ই চৈত্র ১৪৩২ ভোর ০৪:০১:৪১ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

শহীদ মিনারে যেতে নির্দিষ্ট সড়ক ব্যবহারের নির্দেশ ডিএমপির

২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:০৬:২০

শহীদ মিনারে যেতে নির্দিষ্ট সড়ক ব্যবহারের নির্দেশ ডিএমপির

নিজস্ব প্রতিবেদক: শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ শ্রদ্ধা জানাতে আগতদের জন্য নির্দিষ্ট সড়ক ব্যবহারের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

২০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত নিরাপত্তা পরিকল্পনা বিষয়ক সংবাদ সম্মেলনে এ নির্দেশনা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

Ad
Ad

ডিএমপি কমিশনার বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করতে হবে। অন্য কোনো সড়ক দিয়ে প্রবেশ না করার অনুরোধ জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর অথবা চাঁনখানপুল দিয়ে বের হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

Ad

নিরাপত্তার স্বার্থে শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু বা দাহ্য পদার্থ বহন না করার আহ্বান জানান তিনি।

একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা শঙ্কা নেই উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে সর্বস্তরের মানুষের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি আরও জানান, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার নজরদারি থাকবে। সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১









Follow Us