• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:০১:৫৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪৬:৩০

রমজান মাসে মেট্রোরেল চলাচলে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের ট্রেন চলাচলের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। এ ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

১৬ ফেব্রুয়ারি সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, রমজান মাসে নতুন সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে, শেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে। একইসাথে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

Ad

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে ট্রেনের হেডওয়ে (এক ট্রেনের পর আরেক ট্রেনের ব্যবধান) ৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে ৮ মিনিটের মধ্যে রাখা হবে। স্বাভাবিক সময়ে এ ব্যবধান সর্বোচ্চ ১৫ থেকে ২০ মিনিট পর্যন্ত হতে পারে।

এ ছাড়া রমজান মাসে যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকা ও ট্রেনে পানীয় জল বহনের অনুমতি থাকবে। ইফতার সামগ্রী বহনের ক্ষেত্রে নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। স্টেশন ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বানও জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনেও এই সময়সূচি কার্যকর থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
মালয়েশিয়ায় শনিবার পবিত্র ঈদুল ফিতর
১৯ মার্চ ২০২৬ রাত ০৮:০৮:৩০





Follow Us