• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৬:০২ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:২৬

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দপ্তর থেকে উপদেষ্টাদের ভোটকেন্দ্রের তথ্য জানানো হয়েছে।

Ad

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দুপুর ১২টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

Ad
Ad

আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই এলাকার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ই-ব্লকের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশুমেলার কাছের একটি কেন্দ্রে ভোট দেবেন।

তথ্য ও সম্প্রচার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকার সেন্ট্রাল রোডের আদর্শ কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকার একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গুলশান-২ এর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন রাজধানীর ধানমন্ডির একটি কেন্দ্রে ভোট দেবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগ এলাকার একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

তবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন জরুরি কাজের কারণে এবার চট্টগ্রামে গিয়ে ভোট দিতে নাও পারেন। তিনি চট্টগ্রামের ভোটার হলেও বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

সচিবালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনের দিন অনেক উপদেষ্টাই রাজধানীতে অবস্থান করবেন এবং নিজ নিজ আবাসিক এলাকার ভোটকেন্দ্রে ভোট দেবেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এনসিপির নেতৃবৃন্দরা কে কোথায় ভোট দেবেন
এনসিপির নেতৃবৃন্দরা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২২:২১


ভোটের সময় কত টাকা বহন করা যাবে, জানালেন ইসি সচিব
ভোটের সময় কত টাকা বহন করা যাবে, জানালেন ইসি সচিব
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২৯






গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
গাজীপুর–১ আসনের নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪০:০৬

উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
১১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:২৬


Follow Us