• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:২৯ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য

১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২২:৪৮

পদত্যাগের ঘোষণা দিলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান জানান, তিনি সরে দাঁড়াচ্ছেন, যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজের মতো প্রশাসন সাজাতে পারে। তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না।

Ad
Ad

উপাচার্য বলেন, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনও জমা দেওয়া হয়নি। নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরও প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষার জন্য তিনি কিছুদিন দায়িত্ব পালন করবেন এবং নতুন প্রশাসনের কাছে হস্তান্তরে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। এরপর ২৭ আগস্ট রাষ্ট্রপতির এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজাতে পারে, সে কারণেই এই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪৪

প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫০:০৪


নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
নীলফামারীতে নির্বাচন ও গণভোট উপলক্ষে যৌথ মহড়া
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৭:২২

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি
১০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:২৮


হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৮:০০


বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ককটেল উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৫:২২



Follow Us