• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৬:৪৩ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

দেশের ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২৯:৩৫

দেশের ৮ হাজার ৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: আইজিপি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৩ স্তরে প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

Ad
Ad

আইজিপি বলেন, ‘কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স, এই তিনটি স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য দায়িত্বে আছেন। দেশের ৮ হাজার ৭৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া পুলিশ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহার করা হবে।’

আইজিপি বাহারুল আলম উল্লেখ করেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। ১১ ডিসেম্বর ২০২৫ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছেন ৫ জন এবং আহত হয়েছেন ৬০৩ জন।

তিনি বলেন, আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা ফিরিয়ে আনার সুযোগ, তাই সব ধরনের প্রস্তুতি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজশাহীতে ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রাজশাহীতে ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫১:১৮



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৫:৩৮

গাজীপুর কালিয়াকৈর সড়কে দীর্ঘ যানজট
গাজীপুর কালিয়াকৈর সড়কে দীর্ঘ যানজট
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১০:০৯

নারী সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান
নারী সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৭:৩৭




Follow Us