• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৪৪:৩৪ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

২৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৩৫:৫৬

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তা সবাই বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের।

২৭ জানুয়ারি মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

তবে এ পদোন্নতিকে ঘিরে প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত এবং দক্ষ অনেক কর্মকর্তা এবারও তালিকার বাইরে রয়ে গেছেন।

Ad

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০তম ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও একাধিক কর্মকর্তা পুনরায় বাদ পড়েছেন। বিশেষ করে, যেসব কর্মকর্তা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় ছিলেন, তাদের বড় একটি অংশ এবারের তালিকায় স্থান পাননি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যোগদানপত্র দাখিল করবেন।

এতে আরও উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই পদোন্নতির আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us