• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:৪২:০৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

খালেদা জিয়ার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪১:২৪

খালেদা জিয়ার জন্য আজ দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য আজ ২ জানুয়ারি শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।

Ad

ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিনের মঙ্গলবার স্বাক্ষরিত সমন্বয় বিভাগের এক পত্রে এ নির্দেশনা দেওয়া হয়। পত্রে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের অংশ হিসেবে তিন দিন দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

Ad
Ad

এতে আরও বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় আজ ২ জানুয়ারি জুমার নামাজ শেষে বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়গুলোতে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us