• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩৫:১২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০৫:১২

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। ৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন তালিকা অনুযায়ী, আগামী বছরে মোট ছুটি থাকবে ২৮ দিন। এর মধ্যে ৯ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলিয়ে। ফলে কার্যত মূল ছুটি থাকবে ১৭ দিন।

Ad
Ad

প্রেসসচিব শফিকুল আলম বলেন, উপদেষ্টা পরিষদ ৬ নভেম্বর বৃহস্পতিবার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে। এতে সাধারণ ও নির্বাহী আদেশে ঘোষিত ছুটি মিলিয়ে মোট ২৮ দিন নির্ধারণ করা হয়েছে।

Ad

এর আগে গত বছর ১৭ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের ছুটির তালিকা অনুমোদন করা হয়েছিল। সেই বছর মোট ছুটি ছিল ২৬ দিন—এর মধ্যে সাধারণ ছুটি ১২ দিন এবং নির্বাহী আদেশে ১৪ দিন। তবে এর মধ্যে নয় দিন সাপ্তাহিক ছুটির (শুক্র ও শনিবার) সঙ্গে মিলে যাওয়ায় কার্যত ছুটি ছিল ১৭ দিন।

২০২৬ সালের ক্ষেত্রেও একইভাবে ৯ দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়ায় প্রকৃত ছুটি থাকবে ১৭ দিন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us