• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৬:১০ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

৪ জুন ২০২৫ বিকাল ০৩:৪৫:৪৩

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা: আজাদ মজুমদার

নিজস্ব প্রতিবেদক: এখন থেকে ভুল সংবাদ পরিবেশন করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

Ad

৪ জুন বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

Ad
Ad

তিনি বলেন, যারা এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যেগুলো মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।

আজাদ মজুমদার বলেন, ‘মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট।’

তিনি আরও বলেন, যে সব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব উদার উল্লেখ করে তিনি বলেন, আমরা সমালোচনাকে সবসময় স্বাগত জানাই। কিন্তু কাউকে এরকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে, তিনি চাইলেই একটি ভুল সংবাদ প্রচার করবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
সেনবাগে আগুনে প্রাথমিক বিদ্যালয় পুড়ে ছাই
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:৩৮

পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
পাকিস্তানে দুই দিনে হামলায় নিহত অন্তত ১৯৩
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৪:৫০



সীমিত আকারে রাফাহ ক্রসিং খুলল ইসরাইল
সীমিত আকারে রাফাহ ক্রসিং খুলল ইসরাইল
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:২৫:০৪





হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
হাদি হত্যার দায় স্বীকার করলেন রুবেল
১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০২:৪৮


Follow Us