আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রশাসন অবশেষে ৩৯টি দেশের চিকিৎসকদের ওপর আরোপিত ভ্রমণ ও কর্মসংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত সপ্তাহের শেষ দিকে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) তাদের ওয়েবসাইটে হালনাগাদ তথ্য প্রকাশ করে জানায়, এখন থেকে এসব দেশের চিকিৎসকদের ভিসা ও কাজের আবেদন আর স্থগিত থাকবে না।
এর আগে এই নিষেধাজ্ঞার কারণে সংশ্লিষ্ট দেশগুলোর চিকিৎসকদের ভিসা, ওয়ার্ক পারমিট, গ্রিন কার্ডসহ সব ধরনের অভিবাসন প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মোট চিকিৎসকদের প্রায় এক-চতুর্থাংশই বিদেশি নাগরিক।


নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর অনেক হাসপাতাল তাদের বিদেশি চিকিৎসকদের ছুটিতে পাঠাতে বাধ্য হয়েছিল, যা দেশের স্বাস্থ্যব্যবস্থায় সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়। বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভেনেজুয়েলার চিকিৎসকরাই এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।

নিষেধাজ্ঞার কারণে অনেক চিকিৎসক যুক্তরাষ্ট্রে থেকেও বৈধতাসংকটে পড়েছিলেন। সম্প্রতি বেশ কয়েকটি মার্কিন চিকিৎসক সমিতি সরকারের কাছে চিঠি লিখে এই নীতি পরিবর্তনের দাবি জানায়।
তারা একে জাতীয় স্বার্থে জরুরি বলে উল্লেখ করেন। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সুবিধা আপাতত শুধু যুক্তরাষ্ট্রে অবস্থানরত চিকিৎসকদের জন্য প্রযোজ্য। যারা বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাদের জন্য প্রবেশের ওপর আগের নিষেধাজ্ঞাই বহাল রয়েছে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available