• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ সকাল ১১:৩২:২৮ (03-May-2026)
  • - ৩৩° সে:

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াতের

৩ মে ২০২৬ সকাল ০৮:৩৬:৫১

সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জামায়াতের

অনলাইন ডেস্ক: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

২ মে শনিবার রাতে এক বিবৃতিতে এ আহ্বান জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

Ad
Ad

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Ad

বিবৃতিতে তিনি দেশের সাংবাদিক সমাজ, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই। তবে দুঃখজনকভাবে দেশে বিভিন্ন সময় সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার মুখে পড়ছেন।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি বলেন– গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সাথে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিবৃতিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের মুদ্রা বিনিময় হার (৩ মে)
আজকের মুদ্রা বিনিময় হার (৩ মে)
৩ মে ২০২৬ সকাল ০৯:৪৮:৫৯




Follow Us