• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০২:২৭:২৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

আমরা আশা করি, নামের মতোই তারা দেশ রূপান্তরে স্বচ্ছ ভূমিকা রাখবে: ডা. শফিকুর রহমান

৩০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪০:০২

আমরা আশা করি, নামের মতোই তারা দেশ রূপান্তরে স্বচ্ছ ভূমিকা রাখবে: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দেশের শীর্ষস্থানীয় দৈনিক দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

২৯ এপ্রিল বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি দেশবাসীর পক্ষ থেকে দেশ রূপান্তরকে শুভেচ্ছা জানাচ্ছি। নামটা দেশ রূপান্তর—আমরা আশা করি, নামের মতোই তারা দেশ রূপান্তরে স্বচ্ছ ভূমিকা রাখবে।’

Ad
Ad

তিনি আরও বলেন, ‘আমরা কারও কাছে নিরপেক্ষতা আশা করি না। নিরপেক্ষতা আমার কাছে অর্থহীন। বরং আমি বস্তুনিষ্ঠতা আশা করি—যা বাস্তব, মানুষের সুখ-দুঃখ, ব্যথা-বেদনা, সেটাই যেন দেশ রূপান্তর তুলে ধরে।’

Ad

সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত চলা এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান রূপ নেয় এক উৎসবমুখর মিলনমেলায়। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নেন। অতিথিদের হাতে ফুল, শুভেচ্ছা আর উচ্ছ্বসিত আড্ডায় মুখর ছিল পুরো আয়োজন।

অনুষ্ঠানে সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, সাংবাদিক, শিক্ষাবিদ, চিকিৎসক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ক্রীড়াবিদসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা দেশ রূপান্তরের দীর্ঘ পথচলা, অর্জন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
নতুন কর্মসূচির ঘোষণা দিলো ১১ দলীয় ঐক্য জোট
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫০:৫০


বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাস
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৩০:০৮





রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন
রাজধানীতে কালি তৈরির কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৪:৩২


Follow Us