• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪২:০১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

এশিয়ান টিভির সাংবাদিক রিজুর উপর হামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন

২১ জুন ২০২৪ সন্ধ্যা ০৭:৫০:১৫

এশিয়ান টিভির সাংবাদিক রিজুর উপর হামলার প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন
“আহত সাংবাদিক হাসিবুর রহমান রিজু”

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: এশিয়ান টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসিবুর রহমান রিজুর উপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে গাজীপুরের কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad

২১ জুন শুক্রবার দুপুরে কালীগঞ্জ এশিয়ান টিভি প্রতিনিধি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Ad
Ad

এ সময় কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রিপোর্টাস ইউনিটির সভাপতি ইব্রাহিম খন্দকার, টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি এশিয়ান টিভি ও কালবেলা প্রতিনিধি মুজিবুর রহমান, দেশ রুপান্তরের মো. কাজী নোমান, কালীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন পনির, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসীদের আটক করে সুষ্ঠু বিচারের আওতায় আনা হোক।

তারা বলেন, কালীগঞ্জসহ দেশের কোথাও সাংবাদিকদের উপর হামলা হলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

এসময় দেশের সকল সাংবাদিককে একত্র হয়ে কাজ করার অনুরোধ জানান সাংবাদিকরা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯







Follow Us