• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:১৯:৪৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

৫ জানুয়ারী ২০২৬ সকাল ১০:২৭:৫৯

ফরিদপুর-৪ আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে গেজেট প্রকাশের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে গেজেট প্রকাশের বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ।

Ad

আজ ৫ জানুয়ারি সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

এর আগে গত ১১ ডিসেম্বর ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিটের শুনানিতে রিটকারীদের পক্ষে আদালতে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।

এরও আগে গত ২২ সেপ্টেম্বর ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়ন দুটি ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশনের জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শহিদুল ইসলাম বাবুল ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলালসহ পাঁচজন রিটটি দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us