• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৩শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৬:২৪ (05-Feb-2026)
  • - ৩৩° সে:

সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকে কারাগারে প্রেরণ

২২ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:৫৭:৪৮

সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকে কারাগারে প্রেরণ

খুলনা ব্যুরো : হত্যা হামলা ও মারধরের ৪টি মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও শিল্পপতি আব্দুস সালাম মুর্শেদীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Ad

২২ ডিসেম্বর রোববার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক এ আদেশ দেন।

Ad
Ad

আসামীপক্ষের আইনজীবী ব্যারিস্টার তাহসিন আহমেদ জানান, সালাম মূর্শেদীকে ৪টি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আদালতে জামিনের আবেদন করা হলে আদালত নামঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুর ১২টায় সালাম মূর্শেদীকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে হাজির করা হয়। জামিনের আবেদন শুনানি শেষে আবারও তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়।  

এদিকে সালাম মূর্শেদীকে কারাগারে নিয়ে যাওয়ার পর আদালত প্রাঙ্গণে তার অনুসারী ও বিরোধীপক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। গত ১ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সালাম মূর্শেদীকে গ্রেফতার করেছিল র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন
আইয়ুব বাচ্চু ও ববিতাসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন
৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:১০:৪৭



Follow Us