• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৪:২২:৩২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

২ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৫২:০৫

১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত

নিজস্ব প্রতিবেদক: ১৫ আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

Ad

২ ডিসেম্বর সোমবার অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

Ad
Ad

তিনি বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে ১ ডিসেম্বর রোববার এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে, ২০০৯ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে হাইকোর্ট। যা এতদিন পালিত হয়ে আসছিলো। তবে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এই ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে নিহত হওয়ার দিন ১৫ আগস্টকে আওয়ামী লীগ সরকার ‘জাতীয় শোক দিবস’ হিসেবে পালন করে আসছিল। দিনটি ছিল সরকারি ছুটি। ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে এটি পালিত হয়ে আসছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us