ডেস্ক রিপোর্ট: ঢাকার নবাবগঞ্জ থানার একটি মামলায় কারাবন্দি হাজতি মো. আব্দুল মান্নান (৪২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।
২৭ জুন শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নানের বন্দি নম্বর ২০২৭৫/২৬। তিনি ঢাকার নবাবগঞ্জ থানার বালুখন্ড গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারারক্ষী বিপ্লবসহ কয়েকজন সদস্য আব্দুল মান্নানকে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সূত্র: আমার দেশ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available