• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ০৮:২৮:২২ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

২১ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:১২:০৭

কাতার-পাকিস্তানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

আন্তর্জাতিক ডেস্ক: সুইজারল্যান্ডের নিডওয়ালডেনে অবস্থিত বিলাসবহুল পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহুল প্রত্যাশিত আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছে কাতার ও পাকিস্তান।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক এই বৈঠকে দুই পক্ষের মধ্যে সমঝোতা ও ভবিষ্যৎ চুক্তির কাঠামো নিয়ে প্রাথমিক আলোচনা চলছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলোচনাগুলো একটি সমগ্র ও স্থায়ী চুক্তির দিকে অগ্রসর হবে বলে আশা করা হচ্ছে, যা পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সব বিষয়কে সমাধান করবে।

বিবৃতিতে আরও বলা হয়, চূড়ান্ত চুক্তির শর্তাবলি নির্ধারণে বিশেষায়িত প্রযুক্তিগত ও বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। পাশাপাশি অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি ফলোআপ গ্রুপও কাজ করছে, যা আলোচনা প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়তা করবে।

কাতারের মতে, এই উদ্যোগ সব পক্ষের সদিচ্ছার ভিত্তিতে একটি সমন্বিত ও টেকসই চুক্তিতে পৌঁছানোর প্রতিশ্রুতি প্রকাশ করে। দেশটি পাকিস্তানসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে ইতিবাচক আলোচনার পরিবেশ বজায় রাখতে কাজ করছে বলেও জানানো হয়।

এর আগে বুর্গেনস্টে অনুষ্ঠিত বৈঠকের আগে যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে পৃথক আলোচনা হয়। কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, সেখানে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তুতি, মধ্যস্থতা প্রক্রিয়া এবং পরবর্তী কাঠামো নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। বৈঠক চলাকালে দুই পক্ষকে করমর্দন ও সংক্ষিপ্ত আলোচনা করতেও দেখা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
জামালপুরে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু
২১ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:১০:০১





Follow Us