• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ রাত ১০:৪৭:১৬ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

২১ জুন ২০২৬ রাত ০৮:১৫:০৪

সিংগাইরে নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের ছয় দিন পর মারিয়া (১৪) নামে এক স্কুলছাত্রীর খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

২১ জুন রোববার বিকেলে উপজেলার জামির্ত্তা ইউনিয়নের চন্দননগর এলাকার একটি কবরস্থান-সংলগ্ন বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারিয়া শায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর দেওয়ানবাড়ি এলাকার প্রবাসী মিজানের মেয়ে এবং সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

পুলিশ স্থানীয় ও পারিবার জানায়, গত ১৫ জুন বিদ্যালয়ে টিফিন বিরতির সময় এক সহপাঠী শিক্ষার্থীর সঙ্গে মারিয়ার একটি ঘটনাকে কেন্দ্র করে আলোচনা সৃষ্টি হয়। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। পরে উভয় শিক্ষার্থীকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়া হয় বলে জানা গেছে।

একই দিন মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে বের হয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি।

রোববার বিকেলে চন্দননগর এলাকার একটি ঝোপে স্কুল ব্যাগসহ মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আলামত সংগ্রহ করে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতে এক শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যার কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু
২১ জুন ২০২৬ রাত ০৯:২৭:১৬









Follow Us