• ঢাকা
  • |
  • রবিবার ৭ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:৪২:২৪ (21-Jun-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলি হামলায় গাজায় আল-জাজিরার সাংবাদিকসহ নিহত ৬

২১ জুন ২০২৬ সকাল ১১:৪৫:০৫

ইসরায়েলি হামলায় গাজায় আল-জাজিরার সাংবাদিকসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আল-জাজিরার ক্যামেরাপারসন আহমেদ উইশাহ এবং এক শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ও উদ্ধারকর্মীরা।

আল-জাজিরার তথ্য অনুযায়ী, ২০ জুন শনিবার মধ্য গাজার একটি বাড়িতে চালানো হামলায় তাদের সংবাদকর্মী আহমেদ উইশাহ নিহত হন। ঘটনাটিকে সংবাদমাধ্যমটি “জঘন্য অপরাধ” বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে আল-জাজিরা জানায়, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন এবং এটি ধারাবাহিকভাবে চলমান সহিংসতার অংশ।

অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, আহমেদ উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় অন্তত ১,০০৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে পৃথক একটি হামলায় আহমেদ উইশাহসহ আরও দুজন নিহত হন। আইডিএফ দাবি করেছে, নিহতদের মধ্যে দুজন হামাসের সদস্য ছিলেন।

এছাড়া গাজার সাবরা এলাকায় রাতভর আরেক হামলায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে।

নিহত পরিবারের স্বজনরা অভিযোগ করেছেন, হামলার শিকার ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সশস্ত্র গোষ্ঠীর সম্পর্ক ছিল না। এক স্বজন বলেন, “তারা নিরীহ মানুষ, শুধু শিশু।”

আরেক স্বজন বলেন, ‘এটাই কি যুদ্ধবিরতি? আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো অস্ত্র নেই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বছরের দীর্ঘতম দিন আজ
বছরের দীর্ঘতম দিন আজ
২১ জুন ২০২৬ দুপুর ১২:৪৯:২৪







Follow Us