• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:০৩:৪৩ (15-May-2026)
  • - ৩৩° সে:

প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া

১৫ মে ২০২৬ সকাল ০৯:১৩:৫১

প্রেসিডেন্ট রদ্রিগো পাজের পদত্যাগের দাবিতে উত্তাল বলিভিয়া
“ছবি: সংগৃহীত”

আন্তর্জাতিক ডেস্ক: বলিভিয়ার রাজধানী লা পাজে প্রেসিডেন্ট রদ্রিগো পাজের সরকারের বিরুদ্ধে খনি শ্রমিকদের বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। ১৪ মে বৃহস্পতিবার রাজধানীর কেন্দ্রীয় প্রশাসনিক এলাকা প্লাজা মুরিলো ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা নিরাপত্তা বেষ্টনী ভেঙে প্লাজা মুরিলো এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়। এ সময় কিছু খনি শ্রমিক পুলিশের দিকে ডিনামাইট জাতীয় বিস্ফোরক নিক্ষেপ করে।

Ad
Ad

ফেডারেশন অব মাইনিং কোঅপারেটিভসের নেতৃত্বে হাজার হাজার খনি শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের অভিযোগ, জ্বালানি সংকট, ডলার ঘাটতি ও খনি খাতে প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে তাদের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

Ad

বিক্ষোভকারীরা খনিশিল্পে ব্যবহৃত বিস্ফোরক ও জ্বালানির সরবরাহ নিশ্চিত করা, খনি চুক্তির শর্ত পুনর্বিবেচনা এবং খনি খাতে নতুন নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন।

এদিকে, বলিভিয়ার চলমান অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। দেশটির সরকার অভিযোগ করেছে, বিরোধী রাজনৈতিক গোষ্ঠী এবং সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকরা পরিস্থিতিকে উসকে দিচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us