• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে বৈশাখ ১৪৩৩ সকাল ০৯:৫৭:৫৩ (08-May-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

৮ মে ২০২৬ সকাল ০৮:০০:৩৪

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, হুমকির মুখে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সসহ একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।

৭ মে বৃহস্পতিবার ইরান অভিযোগ করে, হরমুজ প্রণালীর কাছে জাস্ক বন্দরের উপকূলে তাদের একটি তেলবাহী ট্যাংকারে প্রথমে হামলা চালায় মার্কিন বাহিনী। তেহরানের দাবি, এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র বিদ্যমান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

Ad
Ad

এর জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালী অতিক্রমকারী তিনটি মার্কিন ডেস্ট্রয়ার—ইউএসএস ট্রাক্সটন, ইউএসএস রাফায়েল পেরাল্টা এবং ইউএসএস মেসনকে লক্ষ্য করে জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

Ad

তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং মার্কিন যুদ্ধজাহাজগুলোর কোনো ক্ষতি হয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরানের হামলার পর ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে তারা কেশম দ্বীপ, বন্দর আব্বাস, মিনাব ও সিরিক এলাকার সামরিক স্থাপনায় পাল্টা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন উত্তেজনা বাড়াতে চায় না। তবে মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন হলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। অন্যদিকে, ইরান এই ঘটনাকে ‘মার্কিন আগ্রাসন’ হিসেবে আখ্যা দিয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে নতুন এই সংঘাতে আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনা বাড়ার পর বৈশ্বিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us