• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:৫০:২১ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

বিশ্ব বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

৩০ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৪:৩৩

বিশ্ব বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্য ঘিরে অনিশ্চয়তা আবারও বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনের আলোচনা থমকে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নতুন করে ঊর্ধ্বমুখী হয়েছে।

৩০ এপ্রিল বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের তথ্য অনুযায়ী, জুনে সরবরাহযোগ্য ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১৯.৯৪ ডলারে পৌঁছেছে। যা টানা নবম দিনের মতো ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রেখেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও বেড়ে ১০৭.৫১ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কাই বাজারে এই চাপ তৈরি করছে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি ঘিরে নিষেধাজ্ঞা ও সামরিক উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

Ad

এদিকে যুক্তরাষ্ট্র প্রশাসন পরিস্থিতি সামাল দিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়েছে। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং প্রভাব কমাতে তেল কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




দুই হত্যা মামলায় আইভীর জামিন
দুই হত্যা মামলায় আইভীর জামিন
৩০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩১:০১



হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ইমি
হাইকোর্ট থেকে জামিন পেলেন সেই ইমি
৩০ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪০:৫২





Follow Us