• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা আষাঢ় ১৪৩৩ রাত ১০:৩১:০৩ (16-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতে টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ

১৬ জুন ২০২৬ রাত ০৮:১৮:৫৯

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতে টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাতীয় মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) এ প্রশ্নপত্র ফাঁস ও প্রতারণার অভিযোগের পর দেশটিতে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ভারতের ইতিহাসে প্রথমবারের মতো বড় কোনো মেসেজিং প্ল্যাটফর্মের ওপর এমন পদক্ষেপ নেওয়া হলো।

১৬ জুন মঙ্গলবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) জানায়, পরীক্ষাকে কেন্দ্র করে প্রতারণামূলক চক্রগুলো টেলিগ্রাম ব্যবহার করছিল বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনটিএ জানায়, নিষেধাজ্ঞাটি ২২ জুন পর্যন্ত কার্যকর থাকবে। প্রতিষ্ঠানটির দাবি, আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য পুনঃপরীক্ষাকে ঘিরে কিছু চক্র অ্যাপটির মাধ্যমে প্রশ্নপত্র বিক্রির চেষ্টা করছিল।

গত মাসে অনুষ্ঠিত নিট স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠার পর পুরো পরীক্ষা বাতিল করা হয় এবং প্রায় ২৩ লাখ শিক্ষার্থীর ফলাফলও বাতিল ঘোষণা করা হয়।

সরকারি সূত্রের বরাতে জানা গেছে, কিছু টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পরীক্ষার প্রশ্ন বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল, যদিও সংশ্লিষ্ট চ্যানেলগুলোর নাম প্রকাশ করা হয়নি।

এই সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিক্ষোভ শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে আলোচিত ককরোচ জনতা পার্টিও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলনে অংশ নেয়।

ভারত সরকার তথ্যপ্রযুক্তি আইনের একটি ধারা ব্যবহার করে এই নিষেধাজ্ঞা জারি করেছে, যা জাতীয় নিরাপত্তা ও অখণ্ডতার স্বার্থে অনলাইন প্ল্যাটফর্ম বন্ধের ক্ষমতা দেয়।

তবে ডিজিটাল অধিকারকর্মীরা এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। ইন্টারনেট ফ্রিডম ফাউন্ডেশন (আইএফএফ) বলেছে, শুধু অ্যাপ বন্ধ করা সমস্যার স্থায়ী সমাধান নয় এবং এতে সাধারণ ব্যবহারকারীরা ভোগান্তির শিকার হবেন।

অন্যদিকে সরকার জানিয়েছে, পূর্বের পদক্ষেপ ব্যর্থ হওয়ায় শেষ উপায় হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পবিত্র আশুরার তারিখ ঘোষণা
পবিত্র আশুরার তারিখ ঘোষণা
১৬ জুন ২০২৬ রাত ০৯:৫৪:৪২










Follow Us