• ঢাকা
  • |
  • বুধবার ২রা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:২০:২৯ (15-Apr-2026)
  • - ৩৩° সে:

লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ

১৫ এপ্রিল ২০২৬ সকাল ০৮:৩২:১৫

লেবাননে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিভিন্ন দেশ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের চলমান হামলা দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ। তারা এক যৌথ বিবৃতিতে দেশটিতে ক্রমবর্ধমান মানবিক সংকট এবং বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

যৌথ বিবৃতিতে দেশগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে লেবাননেও তা অবিলম্বে কার্যকর যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। তারা বলেছে, বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে হবে।

Ad
Ad

বিবৃতিতে আরও বলা হয়, মানবিক সহায়তাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তাদের ওপর যেকোনো ধরনের হামলা বন্ধ করতে হবে। পাশাপাশি সব পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Ad

এছাড়া, দক্ষিণ লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের নিহত হওয়া এবং মানবিক সহায়তাকর্মীদের ঝুঁকি বেড়ে যাওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশগুলো।

কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার পাশাপাশি বিবৃতিতে স্বাক্ষর করা অন্যান্য দেশের মধ্যে রয়েছে জাপান, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, সিয়েরা লিওন এবং সুইজারল্যান্ড।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও লেবাননে হামলা অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১,৭৩৯ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন ৫,৮৭৩ জন।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
চারদিন পর ফের বসলো সংসদ অধিবেশন
১৫ এপ্রিল ২০২৬ দুপুর ১২:০০:৫৬

ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
ট্রাকচাপায় দুই ভাই নিহত, আহত ১
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৮:৩২

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
১৫ এপ্রিল ২০২৬ সকাল ১১:৪৬:১২








Follow Us