• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:১৯:১৭ (12-Apr-2026)
  • - ৩৩° সে:

‘শত্রু হামলার সাহস পাবে না এমন যুদ্ধবিরতি চায় ইরান’

১২ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৬:৪৩

‘শত্রু হামলার সাহস পাবে না এমন যুদ্ধবিরতি চায় ইরান’

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি বলেছেন, তারা এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার ইরানে হামলা চালানোর সুযোগ দেবে।

তেহরানে আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকের সময় ইসলামাবাদে আসন্ন যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার বিষয়ে তিনি এ মন্তব্য করেছে।

Ad
Ad

ইরানের মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত বলেন, ইসলামাবাদে আলোচনার মূল ভিত্তি হিসেবে ইরানের দেওয়া ১০ দফা পরিকল্পনাকে গ্রহণ করা হয়েছে। ইরান সবসময় কূটনীতি এবং সংলাপকে স্বাগত জানায়। তবে তা এমন কোনো সংলাপ নয়, যা মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণার উদ্দেশ্যে করা হয়। কিংবা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসনের পথ সুগম করার লক্ষ্যে করা হয়।

Ad

উপপররাষ্ট্র মন্ত্রী বলেন, ‘আমরা এমন যুদ্ধবিরতি চাই না যা আক্রমণকারী শত্রুকে পুনরায় সজ্জিত হয়ে আবার আক্রমণ করার সুযোগ দেয় এবং এ কথা আমরা মধ্যস্থতাকারী দেশগুলোকে স্পষ্ট জানিয়েছি।’

সূত্র: পার্সটুডে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:০৭:০৯



দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
দাম বাড়ছে না ভোজ্যতেলের: বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:২৫:১২

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল
১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪




২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু
১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৪৮:৫০



Follow Us