আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরনগর হাইফায় একটি আবাসিক ভবনে ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ এখনো ২ জন নিখোঁজ রয়েছেন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে হাইফা ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।


৫ এপ্রিল রোববার বিকেলে হাইফার একটি আবাসিক এলাকায় পাঁচতলা ভবনে আঘাত হানে ক্ষেপণাস্ত্রটি। এতে ভবনটি আংশিক ধসে পড়ে এবং কয়েকজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন।

ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। আহতদের দ্রুত উদ্ধার করে মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়।
রাতভর অভিযান চালিয়ে ধ্বংসস্তূপ থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর ২ জনকে উদ্ধারে এখনো তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল প্রায় ৪৫০ কেজি।
সূত্র: টাইমস অব ইসরায়েল
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available