• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে চৈত্র ১৪৩২ রাত ১১:২৮:৩০ (03-Apr-2026)
  • - ৩৩° সে:

ঠেকিয়েছে ৩ দেশ

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো

৩ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩৮:৫৫

সামরিক শক্তি খাটিয়ে হরমুজ খোলার উদ্যোগ নিয়েছিল আরব দেশগুলো

আন্তর্জাতিক ডেস্ক :  হরমুজ প্রণালী পুনরায় চালু করতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া একটি বিস্তৃত আরব উদ্যোগ রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটোয় আটকে গেছে বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

একজন কূটনীতিক ও জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে 'সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন' চেয়ে একটি প্রস্তাব আনার চেষ্টা করে আরব দেশগুলো। তবে ভেটো ক্ষমতাধর এই তিন দেশের বিরোধিতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়।

Ad
Ad

রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে, সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের বিরুদ্ধে নীতিগত অবস্থান থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

Ad

অনেকেই বলেছেন তাদের এই অবস্থানের ফলে ইরান বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখা এবং তেল ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার সুযোগ পাচ্ছে।

এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরের গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক সিদ্ধান্ত হিসেবে বর্ণিত এই উদ্যোগ ঠেকাতে ফ্রান্স রাশিয়া ও চীনের সঙ্গে অবস্থান নেয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us