• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:২৪:০৫ (26-Mar-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালী পার হতে সকল জাহাজকে টোল দিতে হবে, আইন করছে ইরান

২৬ মার্চ ২০২৬ সকাল ১১:৫২:২৫

হরমুজ প্রণালী পার হতে সকল জাহাজকে টোল দিতে হবে, আইন করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট একটি নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে, যাতে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী ব্যবহার করতে চাওয়া সব বিদেশি জাহাজকে টোল দিতে হবে। ইতোমধ্যে সেই আইনের খসড়া তৈরির কাজ শুরু হয়েছে।

ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, পার্লামেন্টের এক আইনপ্রণেতা বলেছেন, ‘হরমুজ প্রণালীতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণ ও তদারকিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতেই এই আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনের খসড়া তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।’

Ad
Ad

হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ একটি পথ। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ পণ্য এই প্রণালীর মাধ্যমে পরিবহন করা হয়। তবে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর ইরান এই প্রণালীতে অবরোধ জারি করেছে, যার ফলে তেল ও জ্বালানি সরবরাহে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং বিশ্বব্যাপী তেলের দাম বৃদ্ধি পেয়েছে।

Ad

ইরান জানিয়েছে, এই অবরোধ শুধুমাত্র ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর ওপর প্রযোজ্য হবে। ‘অশত্রু’ বা ‘মিত্রভাবাপন্ন’ দেশগুলোর জাহাজকে কোনো বাধা দেওয়া হবে না।

তবে ২৪ মার্চ, জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-এর সদস্য রাষ্ট্রগুলোকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালী ব্যবহার করতে চাওয়া ‘অশত্রু’ বা ‘মিত্রভাবাপন্ন’ যেসব দেশের বাণিজ্যিক জাহাজ থাকবে, তাদের প্রবেশের আগে ইরানের সামুদ্রিক চলাচল কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক হবে।

সূত্র: দ্য স্ট্রেইট টাইমস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
২৬ মার্চ ২০২৬ দুপুর ১২:৩৫:৪৭








Follow Us