• ঢাকা
  • |
  • বুধবার ১১ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৯:০৬ (25-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

২৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:০৬

ইরানকে ১৫ দফা যুদ্ধবিরতি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাত থামাতে ১৫ দফার একটি প্রস্তাব তেহরানে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ওয়াশিংটন এই পরিকল্পনা তৈরি করে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে পাঠিয়েছে। খবর আরব নিউজ'র।

২৫ মার্চ বুধবার দুই পাকিস্তানি কর্মকর্তা নিশ্চিত করেন, প্রস্তাবটি এরইমধ্যে ইরান পেয়েছে। এতে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র সীমাবদ্ধতা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Ad
Ad

তবে ইরান আনুষ্ঠানিকভাবে এই আলোচনার বিষয়টি অস্বীকার করেছে। দেশটির সামরিক এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র নিজেই নিজের সঙ্গে আলোচনা করছে। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাবে না।

Ad

অন্যদিকে কূটনৈতিক তৎপরতার পাশাপাশি সামরিক প্রস্তুতিও জোরদার করছে ওয়াশিংটন। জানা গেছে, মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের অন্তত এক হাজার সেনা মধ্যপ্রাচ্যে পাঠানো হবে। এছাড়া প্রায় পাঁচ হাজার মেরিন ও নৌসেনা মোতায়েনের প্রক্রিয়াও চলছে।

এদিকে ইসরায়েল ইরানের ওপর নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, সরকারি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা করা হয়েছে। পাল্টা জবাবে ইরানও প্রতিদিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে।

ইরান উপসাগরীয় দেশগুলোর ওপরও চাপ বাড়াচ্ছে। সৌদি আরব জানিয়েছে, তাদের পূর্বাঞ্চলে অন্তত আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কুয়েতে একটি ড্রোন হামলায় আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাংকে আগুন লাগে।

হরমুজ প্রণালিতে সীমিতসংখ্যক জাহাজ চলাচল করতে দিলেও যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের জাহাজ চলাচলে বাধা দিচ্ছে ইরান। এমনকি নিরাপদ চলাচলের জন্য ফি আদায়ের কথাও স্বীকার করেছে তেহরান।

যুদ্ধবিরতির সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা কমেছে। তবে এখনও তা যুদ্ধ শুরুর তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি রয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে। তবে ইরান তা বারবার অস্বীকার করেছে। পাকিস্তান বলেছে, তারা চাইলে শান্তি আলোচনার আয়োজন করতে প্রস্তুত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
দুই মরদেহসহ ১১ জন জীবিত উদ্ধার
২৫ মার্চ ২০২৬ রাত ০৮:৩০:০৩







সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১১ জন গ্রেফতার
২৫ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:৫৫:০২



Follow Us