• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ সকাল ১১:১৭:২৪ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানে অভিযান শেষ হবে শিগগিরই, তবে এ সপ্তাহে না: ট্রাম্প

১০ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৭:২৩

ইরানে অভিযান শেষ হবে শিগগিরই, তবে এ সপ্তাহে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে মার্কিন হামলা কবে শেষ হবে সে প্রশ্নের উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিছুটা ইতিবাচক বার্তা দিলেও তা পুরোপুরি স্পষ্ট করলেন না। শুধু বললেন, ‘শিগগিরই’। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের সঙ্গে ইরানের সঙ্গে সংঘাত নিয়ে কথা বলেন ট্রাম্প। বিবিসির লাইভে এ কথা জানানো হয়েছে।

ইরানে মার্কিন সামরিক অভিযান কতদিন স্থায়ী হবে– এক সাংবাদিকের এ প্রশ্নে ট্রাম্প বলেন, অভিযান শেষ হবে- তবে এই সপ্তাহে নয়। আমি মনে করি শিগগিরই। তাদের (ইরান) সবকিছুই শেষ হয়ে গেছে, তাদের নেতৃত্বসহ।

Ad
Ad

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বেশিরভাগ মানুষই সেই নেতার কথা শোনেনি যার কথা তারা (আয়াতুল্লাহ আলী খোমেনি) বলছেন।

Ad

ট্রাম্প বলেন, ইরানে আমেরিকার অনেক জয় হয়েছে, তবে ওয়াশিংটন আরও এগিয়ে যাবে। প্রথম দুই দিনেই আমরা তাদের নিশ্চিহ্ন করে দিয়েছি।

তিনি বলেন, ইরানের নৌবাহিনী এবং বিমানবাহিনী উভয়ই ধ্বংস হয়ে গেছে, পাশাপাশি তাদের অনেক অস্ত্রও ধ্বংস হয়ে গেছে। ক্ষেপণাস্ত্রগুলো ছিটকে পড়েছে, ড্রোন সম্ভবত ২৫ শতাংশ কমে গেছে, এবং শিগগিরই সেগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে।

একজন প্রতিবেদক জিজ্ঞাসা করেন, ট্রাম্প এই যুদ্ধে কত মার্কিন সেনার মৃত্যু সহ্য করতে ইচ্ছুক? উত্তরে তিনি বলেন, যখন এই ধরনের সংঘাত হয়, তখন মৃত্যু থাকেই।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

এ ছাড়া ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা করছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



টিভির পর্দায় আজকের খেলা
টিভির পর্দায় আজকের খেলা
১০ মার্চ ২০২৬ সকাল ১০:২৯:০৮




এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
এনসিপি থেকে পদত্যাগ করলেন ৮৭ জন
১০ মার্চ ২০২৬ সকাল ১০:০৫:৪৮





Follow Us