• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৬শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:১০:১১ (10-Mar-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

১০ মার্চ ২০২৬ সকাল ১০:২১:৩৩

রাজধানীতে কাটেনি জ্বালানি তেলের সংকট, বন্ধ বেশ কয়েকটি পাম্প

নিজস্ব প্রতিবেদক: আজও রাজধানীতে রয়েছে জ্বালানি তেলের সংকট। সরবরাহ সংকটে ১০ মার্চ মঙ্গলবার সকালে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারেনি বেশ কয়েকটি পাম্প।

তেল নিতে এসে ফিরে যেতে দেখা গেছে মোটরসাইকেল ও গাড়ি চালকদের। তবে কার্যক্রম চালু রাখা পাম্পগুলো সরকারি নির্দেশনা মেনে তেল দিচ্ছে।

Ad
Ad

তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশনে দেখা যায়, যানবাহনের দীর্ঘ সারি। দেড় থেকে দুই ঘণ্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। চালকরা বলছেন, এই ভোগান্তি নিরসনে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। কেউ কেউ তেল অবৈধভাবে মজুদ করছে বলেও অভিযোগ ছিল তাদের।

Ad

এদিকে, চলমান জ্বালানি সংকট লাঘবে ভারতের আসামের নুমালিগড রিফাইনারী থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এরইমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এ ডিজেল। জ্বালানি তেলের মজুত স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
মাদক মামলা থেকে খালাস পেলেন আসিফ আকবর
১০ মার্চ ২০২৬ দুপুর ০১:০৮:৩০









রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
রোজার ক্লান্তি দূর করবে তরমুজের শরবত
১০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৪৫


Follow Us