আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল হামলায় ইরাক ও ইরানের কুর্দি যোদ্ধাদের ব্যবহারের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এ বিষয়ে আপত্তি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, কুর্দিদের এই যুদ্ধে জড়ানো উচিত নয়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনসহ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য স্থল অভিযান পরিচালনায় কুর্দি বাহিনীকে ব্যবহার করার একটি গোপন পরিকল্পনা নিয়ে আলোচনা করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ।


তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি কুর্দিদের ইরান যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত করতে চান না। তার মতে, এতে চলমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

ট্রাম্প বলেন, ‘কুর্দিরা জড়িত হোক, এটা আমরা চাই না। কুর্দিদের সঙ্গে আমাদের খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনারা জানেন, যুদ্ধ এখন যতটা জটিল অবস্থায় আছে, আমরা এটিকে আরও জটিল করতে চাই না।’
কুর্দি বাহিনীকে ইরানে পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, আমি চাই না কুর্দিরা ইরানে যাক। আমি চাই না তারা আহত বা নিহত হোক। তাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক আছে।’
তিনি আরও বলেন, ‘কুর্দিরা যুদ্ধে যেতে আগ্রহ দেখালেও আমি তাদের বলেছি—না, আপনাদের এই যুদ্ধে চাই না।’
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, কুর্দিরা সরাসরি জড়িত না হলেও ইরানকে ঘিরে চলমান সংঘাত ইতোমধ্যেই অনেক জটিল হয়ে উঠেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available