• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৪৮:৪৪ (07-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলল ইসরায়েল

৭ মার্চ ২০২৬ দুপুর ১২:২১:৩৯

ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্লাস্টার বোমা ব্যবহারের মাধ্যমে ইরান যুদ্ধাপরাধ করছে।

গত ৬ মার্চ শুক্রবার এক ব্রিফিংয়ে আইডিএফ-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘ইরান ক্লাস্টার বোমা ব্যবহার করছে এবং আমাদের সামরিক ও বেসামরিক এলাকায় ইতোমধ্যেই এটি প্রয়োগ করেছে। এটি যুদ্ধাপরাধ, কারণ বেসামরিক এলাকায় ক্লাস্টার বোমার ব্যবহার আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ। আমরা পুরো পরিস্থিতি মনিটর করছি।’

Ad
Ad

প্রসঙ্গত, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়।

Ad

পরের দিন, ২৮ ফেব্রুয়ারি, ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও সেখানে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান চালায়।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো এবং ইসরায়েলের অবস্থান লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
ইফতারে দই-চিড়া খাওয়া কতটুকু উপকারী?
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৯:২৮


যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প
যুদ্ধের মধ্যেই আবারও ইরানে ভূমিকম্প
৭ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৭:৪১








Follow Us