আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলের গেরাশ এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
৩ মার্চ মঙ্গলবার ইউনাইটেড স্টেটস জিওলোজিকাল সার্ভে (ইউএসজিএস) বিষয়টি জানিয়েছে।


এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৩। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। রাজধানী তেহরানে চালানো ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এর জবাবে ইসরাইলে পাল্টা হামলা চালায় ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের ধারাবাহিক অভিযানে আইআরজিসির পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছে।
তবে এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available