• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০০:২১ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে

৩ মার্চ ২০২৬ সকাল ১১:৪৬:৫৬

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় তেলের দাম টানা তৃতীয় দিনের মতো বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত ক্রমেই বিস্তৃত হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো তেলের দাম বেড়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৩ মার্চ মঙ্গলবার ভোরে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১.৭০ ডলার বা প্রায় ২.২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৭৯.৪৪ ডলারে।

Ad
Ad

এর আগের দিন ২ মার্চ সোমবার তেলের দাম বেড়ে সর্বোচ্চ ৮২.৩৭ ডলারে পৌঁছায়, যা ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ। পরে কিছুটা কমলেও দিন শেষে প্রায় ৬.৭ শতাংশ বেশি দামে লেনদেন শেষ হয়। খবর আল জাজিরার।

Ad

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ১.১৭ ডলার বা প্রায় ১.৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২.৪০ ডলারে পৌঁছেছে। আগের সেশনে এই তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে শেষ পর্যন্ত প্রায় ৬.৩ শতাংশ ঊর্ধ্বগতিতে বন্ধ হয়।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা এবং ইরানের পক্ষ থেকে আঞ্চলিক জ্বালানি অবকাঠামোতে হামলার আশঙ্কা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।

আইজি মার্কেটের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, সংঘাত দ্রুত প্রশমনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে হরমুজ প্রণালি কার্যত ঝুঁকির মুখে এবং সংঘাত যত দীর্ঘায়িত হবে, তেলের দামের ঊর্ধ্বমুখী চাপ ততই বাড়বে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাড়তে পারে ঈদের ছুটি
বাড়তে পারে ঈদের ছুটি
৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:১৪








Follow Us