• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৫৯:৩৯ (03-Mar-2026)
  • - ৩৩° সে:

এবার রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, বিকট শব্দে বিস্ফোরণ

৩ মার্চ ২০২৬ সকাল ১০:৩৯:১৮

এবার রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, বিকট শব্দে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক হামলার পর পাল্টা প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোতে হামলার ধারাবাহিকতায় এটিই সর্বশেষ ঘটনা।

৩ মার্চ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স জানায়, প্রত্যক্ষদর্শীরা রিয়াদের কূটনৈতিক এলাকায় কালো ধোঁয়া উঠতে দেখেছেন। সেখানে বিভিন্ন বিদেশি মিশন অবস্থিত। তারা একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানান।

Ad
Ad

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হানে। এতে সীমিত পরিসরে আগুন লাগে এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়।

Ad

সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস জেদ্দা, রিয়াদ, ও দাহরান অঞ্চলের জন্য সতর্কতা জারি করেছে। পরামর্শে বলা হয়েছে, সামরিক স্থাপনার আশপাশে অপ্রয়োজনীয় ভ্রমণ সীমিত রাখতে।

এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের সাংবাদিক কেলি মেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এই হামলার জবাবে ওয়াশিংটন কী করতে যাচ্ছে, তা ‘আপনারা খুব দ্রুতই দেখতে পাবেন’।

এর আগে সোমবার কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলার ঘটনা ঘটে। জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত দূতাবাসের কর্মীদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে সব কর্মীকে দূতাবাস প্রাঙ্গণ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বাড়তে পারে ঈদের ছুটি
বাড়তে পারে ঈদের ছুটি
৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০৫:১৪








Follow Us