• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:০৯:২৭ (25-Feb-2026)
  • - ৩৩° সে:

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী

২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৬:৫২

৭০ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন ২২ বছরের তরুণী

আন্তর্জাতিক ডেস্ক: বয়সের বড় ব্যবধান সত্ত্বেও ৭০ বছর বয়সী হাকিম বাবরকে বিয়ে করেছেন ২২ বছর বয়সী এক তরুণী। পাকিস্তানের রাওয়ালপিন্ডির চাকলালা এলাকায় এ বিয়েকে ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটর তাদের বাড়িতে ভিড় জমান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে নানা মন্তব্য ও প্রতিক্রিয়া।

Ad
Ad

সমালোচনার জবাবে হাকিম বাবর বলেন, বয়স কেবল একটি সংখ্যা; মনের দিক থেকে মানুষ তরুণ থাকাই গুরুত্বপূর্ণ। তিনি জানান, তার নববিবাহিতা স্ত্রী একজন তালাকপ্রাপ্তা ছিলেন। তার ভাষ্য, ইসলামি দৃষ্টিকোণ থেকে তালাকপ্রাপ্তা নারীকে বিয়ে করা বৈধ ও উৎসাহিত—সে বিশ্বাস থেকেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

Ad

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, তিনি কোনো অনৈতিক কাজ করেননি। ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে নেতিবাচক মন্তব্য করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

তরুণী স্ত্রীও বলেন, পারস্পরিক সম্মতি ও ভালোবাসা থাকলে বয়স বড় বিষয় হওয়া উচিত নয়। সত্যিকারের সম্পর্ক পেলে বিয়েতে অযথা দেরি করার প্রয়োজন নেই বলেও মত দেন তিনি।

হাকিম বাবর জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরের পর তিনি স্ত্রীকে নিয়ে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়ার পরিকল্পনা করেছেন। এরপর নেদারল্যান্ডসে ভ্রমণেরও ইচ্ছা রয়েছে বলে জানান তিনি। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
বেঙ্গালুরুতে বাংলাদেশি সন্দেহে ১৮ জন আটক
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৭:১৫

ফ্যামিলি কার্ড কারা পাবেন আর কারা পাবেন না
ফ্যামিলি কার্ড কারা পাবেন আর কারা পাবেন না
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:৩৪

রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটিতে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:০২:২৯



লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই
২৫ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৪:৪৭



Follow Us