• ঢাকা
  • |
  • রবিবার ৯ই ফাল্গুন ১৪৩২ রাত ০৩:২৫:৩৯ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্পের নতুন করে ১০ শতাংশ শুল্কের ঘোষণা

২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৫৩:২৩

সুপ্রিম কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্পের নতুন করে ১০ শতাংশ শুল্কের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত শুল্ককে অবৈধ ঘোষণা করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টস-এর নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এ রায় দেন।

Ad

রায়ের ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপিত শুল্ক বাতিল হতে পারে এবং আইইইপিএ আইনের অধীনে আদায় করা প্রায় ১৭৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ ফেরত দেওয়ার প্রশ্নও উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Ad
Ad

তবে আদালতের এ সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি ঘোষণা দিয়েছেন, অন্য আইনি ভিত্তিতে সব দেশের পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি আপিল আদালতের রায়কে পক্ষপাতদুষ্ট উল্লেখ করে বলেন, এ সিদ্ধান্ত বহাল থাকলে তা যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে।

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, বিদ্যমান শুল্কের পাশাপাশি নতুন করে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে। তিনি আরও বলেন, তার শুল্কনীতির প্রেক্ষিতে যেসব দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছে, সেগুলোর অনেকগুলো বহাল থাকবে। আলাদাভাবে ভারতের নাম উল্লেখ করে চুক্তি অব্যাহত থাকার কথা বলেন তিনি।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, ১৯৭৭ সালের ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ার্স অ্যাক্ট’ (আইইইপিএ) ব্যবহার করে প্রেসিডেন্ট যে শুল্ক আরোপ করেছেন, তা তার এখতিয়ারের বাইরে। ১২৭ পৃষ্ঠার রায়ে আদালত উল্লেখ করে, সংবিধান অনুযায়ী কর ও শুল্ক আরোপের ক্ষমতা কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়।

ট্রাম্পের একতরফা শুল্ক আরোপের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছিল। নিম্ন আদালত ও ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ শুল্ক আরোপের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করলে ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আপিল করে। তবে আপিল খারিজ করে দেন বিচারপতিরা।

প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে বলেন, কংগ্রেসের ‘স্পষ্ট অনুমোদন’ ছাড়া প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন না। এ ক্ষেত্রে সেই অনুমোদনের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে প্রশাসন।

পেন-ওয়ার্টন বাজেট মডেলের অর্থনীতিবিদদের মতে, আইইইপিএ-ভিত্তিক শুল্ক থেকে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার আদায় হয়েছে। রায়ের ফলে ওই অর্থ ফেরত দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রশাসনকে উচ্চতর আইনি লড়াইয়ের সুযোগ দিতে আদালত জানিয়েছে, রায় ১৪ অক্টোবরের আগে কার্যকর হবে না।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প চীন, কানাডা, ভারত, মেক্সিকোসহ প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন। বাংলাদেশের ওপর আরোপিত ২০ শতাংশ শুল্ক ৯ ফেব্রুয়ারি কমিয়ে ১৯ শতাংশ করা হয়।

বর্তমানে সুপ্রিম কোর্টে ছয়জন রিপাবলিকান মনোনীত বিচারপতি রয়েছেন, যাদের মধ্যে তিনজন ট্রাম্পের মনোনীত। ৬-৩ ভোটের এই রায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি ও নির্বাহী ক্ষমতার সীমা নিয়ে নতুন বিতর্কের সূচনা করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
ইস্তেখারার নামাজের নিয়ম ও দোয়া
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৫:২০








অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
অর্থ আত্মসাৎ মামলায় এনসিপি নেতা কারাগারে
২১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৩:২৪


Follow Us