• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১১:২৯:৩৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা দিল স্পেন

২৪ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৪৭:৪৭

ইসরায়েলের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা দিল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা করেছে স্পেন। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দেশটির অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্ভো এক সংবাদ ব্রিফিংয়ে জানান, ইসরায়েলের সঙ্গে সব ধরনের অস্ত্র আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি স্পেনের ভূখণ্ড বা বন্দর ব্যবহার করে সামরিক কাজে লাগতে পারে এমন জ্বালানি বা উপকরণ পরিবহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Ad

কুয়ের্ভো বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আরও জোরদার করা হলো। তিনি স্পষ্ট করে জানান, স্পেন ইসরায়েলি দখলকৃত বসতিগুলো থেকে উৎপাদিত কোনো পণ্য আমদানি করবে না। আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবনা অনুযায়ী এসব বসতি অবৈধ উল্লেখ করে তিনি বলেন, এই পদক্ষেপ মানবাধিকার রক্ষা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং ন্যায়সংগত শান্তি প্রতিষ্ঠার স্পষ্ট বার্তা বহন করছে।

Ad
Ad

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এরই মধ্যে গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি গত বছর থেকেই কার্যকর থাকা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞাকে আরও আইনগতভাবে শক্তিশালী করার ঘোষণা দেন।

এ ছাড়া, গত বৃহস্পতিবার স্পেনের অ্যাটর্নি জেনারেল জানান, দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সঙ্গে সমন্বয় করে গাজায় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us