• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ বিকাল ০৪:১৩:২২ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

১৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৮:৪৬:৫৯

রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উপকূলে ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) স্থানীয় সময় ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এই সতর্কতা প্রত্যাহার করে নেয়া হয়। এর আগে, বেলা ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাশিয়ার কামচাতকার পেট্রোপাভলভস্ক থেকে প্রায় ৯০ মাইল পূর্বে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।

Ad
Ad

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারের (এনটিডাব্লিউসি) তথ্যানুযায়ী, অন্য কোনো মার্কিন বা কানাডীয় মহাদেশীয় এলাকা সতর্কতার আওতায় ছিল না। হাওয়াইকেও এই সতর্কতার বাইরে রাখা হয়েছিল। সংস্থাটি সতর্ক করেছিল, রাশিয়ার উপকূলের কিছু অংশে ৩-৯ ফুট (১-৩ মিটার) উচ্চতার সুনামির ঢেউ দেখা যেতে পারে।

Ad

এর আগে, হাওয়াইয়ে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার একটি সতর্কতা জারি করে জানিয়েছিল, এখনই বলা যাচ্ছে না, রাজ্যের জন্য কোনো হুমকি আছে কিনা। সেন্টারটির আরও পরামর্শ ছিল, যদি হাওয়াইয়ের জন্য কোনো সুনামি হুমকি থাকে, তবে তা সবচেয়ে তাড়াতাড়ি স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে শুরু হতে পারে।

পরে হাওয়াইয়ে সব ধরনের সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানায়, রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প থেকে হাওয়াইয়ের জন্য কোনো হুমকি নেই।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল বা কানাডার উপকূল বরাবর কোথাও ধ্বংসাত্মক সুনামির কোনো ঝুঁকি নেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


Follow Us