• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০১:৪১:০৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে শক্তি প্রদর্শন করেছে: আয়াতুল্লাহ খামেনি

২১ জুন ২০২৫ সকাল ০৮:৩৮:৩৪

আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে শক্তি প্রদর্শন করেছে: আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হামলার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে ইরানের রাজধানী তেহরানে। ২০ জুন শুক্রবার জুমার পর বিক্ষোভ-মিছিল বের করেন লাখো মানুষ।

এদিন ব্যানার-পতাকা হাতে নিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। যুদ্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অভিযোগ তুলে এর প্রতিবাদও জানান বিক্ষোভকারীরা।

Ad
Ad

ইরানি লাখো জনগণের এই বিক্ষোভকে ‘জাতির সাহসের’ প্রতিফলন বলে উল্লেখ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

Ad

নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে একটি পোস্টে তিনি ইরানি জনগণের প্রশংসা করে বলেন, ‘আমাদের প্রিয় জাতি সাহসিকতার সঙ্গে তাদের শক্তি প্রদর্শন করেছে’।

গত ১৩ জুন ভোরে ইরানের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এ অভিযানের কোডনাম ছিল অপারেশন রাইজিং লায়ন। তাদের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের আবাসিক ভবন।

ইসরায়েলের হামলার পর ইরানও প্রতিরক্ষা হিসেবে ইসরায়েলে হামলা চালায়। তাদের অভিযানের নাম ট্র প্রমিজ থ্রি। অষ্টম দিনে গড়িয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত। সংঘাতে এখন পর্যন্ত দুই দেশেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us