• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৭:৩২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিরিয়ায় বিমান হামলায় ১১ ইরানি সেনাকে হত্যা করেছে ইসরাইল

৩০ ডিসেম্বর ২০২৩ সকাল ০৮:৫৯:১৩

সিরিয়ায় বিমান হামলায় ১১ ইরানি সেনাকে হত্যা করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার দামাসকাস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়ে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের ১১ সেনা সদস্যকে হত্যা করেছে ইসরাইল।

Ad

২৮ ডিসেম্বর বৃহস্পতিবার দামাসকাস বিমানবন্দরে একটি উচ্চপদস্থ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে গিয়েছিলেন এ সেনারা। ওই সময় বিমান হামলার ঘটনা ঘটে। এতে ১১ জন নিহত হন।

Ad
Ad

সিরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে দক্ষিণ সিরিয়া ও দামাসকাসের কাছে বিমান হামলার তথ্য প্রকাশ করে।

ইসলামিক বিপ্লবী গার্ডের যে ১১ সেনা নিহত হয়েছেন তারা সিরিয়ায় পূর্বাঞ্চলে অবস্থিত ইরান সমর্থিত সামরিক গোষ্ঠীগুলোর দেখভালের দায়িত্বে ছিলেন।

এ সপ্তাহের শুরুতে ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে জানিয়েছিল, দামাসকাস বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলায় জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাজী মোসাভি নিহত হয়েছেন। ওইদিন এক সতর্ক বার্তায় ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হুমকি দেন, বিপ্লবী গার্ডের কর্মকর্তাকে হত্যার চড়া মূল্য ইসরাইলকে দিতে হবে।

জেনারেল মোসাভি হত্যার রেশ কাটতে না কাটতেই এবার আবারও ইসরাইলি বিমান হামলার শিকার হলো ইরানী ইসলামিক বিপ্লবী গার্ডের সদস্যরা। সূত্র: আল আরাবিয়া।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us