• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৫:৩৫ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

৪ এপ্রিল ২০২৬ সকাল ১১:৫৫:২৫

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফোর্ট মায়ার্সয়ে এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে রোলবার্ট জোয়াচিন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

২ এপ্রিল বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে একটি গ্যাস স্টেশনে এ মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এর আগে ৩১ মার্চ মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযুক্ত ব্যক্তি ওই স্টোরের এটিএম বুথে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি ক্যাশিয়ার নিলুফার ইয়াসমিন পারভীনের কাছে টাকা দাবি করেন।

এসময় নিলুফার তাকে জানান, ভুল পিন নম্বর দেওয়ার কারণে লেনদেন ব্যর্থ হতে পারে এবং এটিএম মেশিন তার নিয়ন্ত্রণে নয়, তাই তিনি টাকা দিতে পারবেন না। এ কথা শুনে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে চলে যান।

এরপর বৃহস্পতিবার ভোরে অভিযুক্ত ব্যক্তি নিলুফারের ব্যক্তিগত গাড়ির সামনের কাঁচ (উইন্ডশিল্ড) হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। শব্দ শুনে নিলুফার দোকান থেকে বের হয়ে এলে তিনি ‘গিভ মি মাই মানি’ বলে চিৎকার করে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান।

গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নিলুফার ইয়াসমিন পারভীনের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার ১৮ নম্বর কুশাখালী ইউনিয়নে। তিনি মাত্র তিন মাস আগে ওই কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কাজ শুরু করেছিলেন। তার ১৬ ও ২০ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯


Follow Us